রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

নেইমারের জোড়া পেনাল্টিত: পেলের রেকর্ড ছুইছুই

খেলাধুলা ডেস্ক:
সিউলে গতকাল দক্ষিণ কোরিয়াকে নিয়ে যেন রীতিমতো ছেলেখেলাই করেছে নেইমারের ব্রাজিল। উড়িয়ে দিয়েছে ৫-১ ব্যবধানে। পিএসজি তারকা ঠাণ্ডা মাথায় নেওয়া পেনাল্টি থেকে করেছেন জোড়া গোল। তাতেই পেলের সর্বোচ্চ গোলের রেকর্ডের আরও কাছে চলে এসেছেন নেইমার।

আগের দিন অনুশীলনে চোট পেয়েছিলেন পায়ে। যার ফলে কোরিয়ার বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে নেইমার গতকাল খেলেছেন শুরু থেকেই। চোট সামলে থাকতেই হয়তো, ম্যাচে অত সপ্রতিভ ছিলেন না নেইমার। তবে গোলের দেখা ঠিকই পেয়ে গেছেন তিনি।

পেনাল্টি থেকে নেইমার করেছেন ক্যারিয়ারের ৭২ ও ৭৩তম গোল। যার ফলে ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ডধারী পেলের খুব কাছেই চলে এসেছেন তিনি। ৭৭ গোল নিয়ে ব্রাজিলিয়ানদের আন্তর্জাতিক গোলের খাতার শীর্ষে বসে আছেন পেলে।

নেইমারের বিপক্ষ দলে হিউং-মিন সনও ছিলেন, যিনি সদ্যসমাপ্ত প্রিমিয়ার লিগ মৌসুমে পেনাল্টি ছাড়াই জিতেছেন গোল্ডেন বুট। তবে নেইমারদের দাপটে তাকে অবশ্য খুঁজেই পাওয়া যায়নি সিউলের এই প্রীতি ম্যাচে। ওদিকে ব্রাজিল নেইমারের জোড়া গোল আর গ্যাব্রিয়েজ জেসুস, রিচার্লিসন আর ফেলিপে কৌতিনিওর গোলে দারুণ একটা ম্যাচই কাটিয়েছে।

ম্যাচের ৪২ মিনিটে অ্যালেক্স সান্দ্রো প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। সেই পেনাল্টি থেকে নেইমার গোলরক্ষককে ফাঁকি দিয়ে করেন গোল। এরপর ৫৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার। তাতেই তিনি চলে আসেন পেলের খুব কাছে। আগানী সোমবার তিতের দল খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। টোকিওতে অনুষ্ঠেয় এই ম্যাচ দলটি খেলবে জাপানের বিপক্ষে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION