ভয়েস নিউজ ডেস্ক:
ভারতের বিজেপি নেত্রী নূপুর শার্মা কর্তৃক বিশ্বনবী মহাম্মদ (সা) নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চকরিয়াতে ব্যাপক বিক্ষোভ করেছে ইসলাম ও নবীপ্রেমী জনগণ ,
১০ জুন বাদে জুমা চকরিয়া পৌরশহরের সোসাইটি মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পরে মিছিল সহকারে যোগ দেন ২নং ওয়ার্ড,৯নং ওয়ার্ড সহ আশপাশের এলাকা থেকে বিক্ষুব্ধ মুসল্লীরা।
সরেজমিনে দেখা যায়,কাকারা,বরইতলী,হারবাং,ডুলহাজারা, লক্ষ্যারচর, শাহারবিল সহ বেশকটি ইউনিয়নে জুমার নামাজের পর বিক্ষোভ করে শত শত মুসল্লী । এদিকে মুসল্লীদের নিরাপত্তা ও অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে অবস্থান করে চকরিয়া থানা পুলিশ ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.