ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১০জুন) রাতে উপজেলার ২নং রাজাপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মোঃ সেলিম (২৩),হামিদ হোসেন(৩৩),জিয়াউর রহমান (২১),জানে আলম (২২),মোঃ জাবেদ হোসেন (২৩),মোহাম্মদ কাশেম (২৩),
বিষয়টি নিশ্চিত করেন ১৪আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক। তিনি জানান রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি, রামদা ৪টি চাপাতি অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.