ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়ায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের তিনজনই জেলে। এসব ঘটনায় ফিশিং বোটের মালিকসহ আরো দু'জন আহত হয়েছে।
বজ্রপাতে কুতুবদিয়ায় নিহতদের মধ্যে রয়েছেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে আক্কাস (২২) ও দক্ষিণ ধূরুং, ধূরুং কাঁচা এলাকার ছাবের আহমদের ছেলে মোঃ করিম (২৮) এবং পেকুয়ায় উপজেলার মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকায় মোঃ হোসেনের পুত্র মোঃ রমজান আলী। এসময় বজ্রপাতের ঘটনায় আরো ২জন আহত হয়েছে।
কুতুবদিয়া থানার ওসি মো: ওমর হায়দার জানিয়েছেন, রবিবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লাপাড়া এলাকায় বেড়িবাঁধের বাইরে নৌ /ফিশিং বোট ঘাটে বজ্রপাতের শিকার হন। এসময় ফিশিং বোটের মালিকসহ আরো দু'জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে ফিশিং বোটের মালামাল কিনতে বাঁশখালী যাওয়ার মুহুর্তে বজ্রপাতের কবলে পড়েন। ব্রজপাতে সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আক্কাস ও করিমকে মৃত ঘোষণা করেন এবং আহত ইমতিয়াজ ও রমিজকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, মাছধরার অবস্থায় বজ্রপাতের শিকার হন পেকুয়ার মোঃ রমজান আলী। বজ্রপাতের আঘাতে গুরুতর আঘাত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হঠাৎ বজ্রপাতে মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.