প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২২, ১১:২৭ পি.এম
মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে পাহাড়ধসে রবিউল হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অফিসপাড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত শিশু ঐ এলাকার নজির হোসেনের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।
স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার দিন বিকেলে বাড়ির অদূরে অফিসপাড়ার মোছাব্বর বর পাহাড় সংলগ্ন মাঠে ৪/৫ জন সহপাঠী মিলে খেলছিল শিশু রবিউল। হঠাৎ মাঠ সংলগ্ন পাহাড়ের একটি অংশ ধসে চাপা পড়ে সে। এসময় অন্যান্য সহপাঠীরা তাৎক্ষণিক বাড়ি ফিরলেও তার খোঁজ মেলেনি।
অপরদিকে সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারে তারা মাঠে খেলছিল। এবং পাহাড় ধসে সে চাপা পড়েছে। পরবর্তীতে রাত ৯টার দিকে মাটি চাপায় অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ ব্যাপারে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, পাহাড় ধসের ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেছি। পাশাপাশি পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.