শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়লেন রিয়াদ-আফিফরা

খেলাধুলা ডেস্ক:

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবার উইন্ডিজ সফরে বাংলাদেশ দল। যেখানে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সাদা পোশাকের ফরম্যাট দিয়ে মাঠে গড়িয়েছে দুই দলের লড়াই। যেখানে টেস্ট দলের ক্রিকেটাররা আগেই রওয়ানা করেছেন। এবার তাসকিন আহমেদ ছাড়া বাকি ক্রিকেটাররা দেশ ছাড়লেন।

শেষভাগে এই বহরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছেন ৫ জন ক্রিকেটার। তারা হলেন; টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, টপ অর্ডার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানে চেপে ঢাকা ছাড়েন তারা।

ঢাকা থেকে মাহমুদউল্লাহদের বহনকারী বিমান সিলেট হয়ে যুক্তরাজ্য থেকে উইন্ডিজ যাবে। তবে এই দলের সঙ্গে যুক্ত হতে পারেননি তাসকিন আহমেদ। সবশেষ ক্রিকেটার হিসেবে আজ রাত ৭.৪০টায় ঢাকা ত্যাগ করবেন ডানহাতি পেসার তাসকিন।

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। এই সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION