ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফের আলোচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এনামুল হক ওরফে এনাম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ জুন) সকালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা তাকে গ্রেফতার করা হয়।
এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ বলছে, ফেসবুকে র্যাবের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এনামের নামে মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলাও রয়েছে। ২০১৯ সালে ১৬ ফেব্রুয়ারি ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ীদের একজন এনাম।
টেকনাফ মডেল থানার ওসি জানান, র্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এনামকে গ্রেফতার করা হয়েছে। সে একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.