প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২২, ২:৫২ পি.এম
ঘুষের টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আতিক ৫ দিনের রিমান্ডে

কক্সবাজারে ঘুষের ২০ লাখ টাকাসহ গ্রেপ্তার কক্সবাজারের জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা (এলএও) এর সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে মামলা বাদি দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে জেলা জজ মোহাম্মদ ইসমাইল ৫ দিনের রিমান্ড মন্জুর করেন।
সত্যতা নিশ্চিত করে দুদক কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানিয়েছেন, গত ১জুলাই ২৩ লাখ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার সার্ভেয়ার আতিক গ্রেপ্তার হয়। এঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কক্সবাজার কার্যালয়ে মামলা হয়। এটি কক্সবাজার দুদক কার্যালয়ের প্রথম মামলা। উক্ত মামলায় দুদক কর্মকর্তা ও মামলার বাদি রিয়াজ উদ্দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এরআগে, গেল ১ জুলাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ সার্ভেয়ার আতিককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে জেলা প্রশাসন। সরকারি কর্মচারি বিধিমতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের একটি অভিযোগ সাধারণ ডায়রি হিসেবে নথিভুক্ত করে দুর্নীতি দমন কমিশনকে অনুলিপি পাঠানো হয়েছে।
তারপর, রোববার বিকেলে বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১ (৩/৭/২২) মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি রুজু করা হয়।
দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের এটিই প্রথম মামলা। তাই মামলাটিকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত সহ সবকিছু করা হবে বলে জানিয়েছেন উপ-পরিচালক মনিরুল ইসলাম।
শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগ ভর্তি ২০ লাখ ঘুষের টাকা নিয়ে ঢাকা শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ভেয়ার আতিকুর রহমান ধরা পড়ে। শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে কক্সবাজারে ফেরত পাঠালে শুক্রবার রাতে কক্সবাজার মডেল থানায় তাকে সোপর্দ করে কক্সবাজার জেলা প্রশাসন।
সার্ভেয়ার আতিকুর রহমানের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনি সহ ৩ জন সার্ভেয়ার মহেশখালীতে সরকারের প্রায় ১৫টি প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বে ছিলেন। ভূমি অধিগ্রহণ করতে গিয়ে জমির মালিকদের কাছ থেকে ঘুষ বাবদ আতিকুর রহমান ওই অর্থ ঘুষ নিয়েছেন বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টজনেরা। কক্সবাজারে সরকারের ৩ লাখ কোটি টাকার ৭২টি মেগা প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের জন্য প্রচুর পরিমাণ জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণ কাজে সহযোগিতা করা সার্ভেয়ারদের মাঝে এর আগেও বেশ কয়েকজন নগদ কোটি টাকাসহ দুদকের হাতে গ্রেফতার হন। আতিক আটকের পর ভূমি অধিগ্রহণ শাখায় তোলপাড় শুরু হয়। এই ভূমি ক্ষতি গ্রহণ শাখার লুটপাটের বিরুদ্ধে ফুসে উঠছে কক্সবাজারের সাধারণ জনগ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.