ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সৈকত থেকে মোহাম্মদ জায়েদ (৫) ও মো: রিয়াদ (৬) নামের দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসলে এই ২ শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শিশুরা হলো- কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সোমবার বিকেল ৩টার দিকে যখন জোয়ার আসে তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিঁখোজ ছিল। অবশেষে রাত ১২টার পরে দুই স্থান থেকে দুজনের লাশ পাওয়া যায়।'
তিনি বলেন, ' উদ্ধার হওয়া দুই শিশুদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.