জিকির উল্লাহ জিকু:
কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতে সময় নিয়েছে মাত্র ১০ মিনিট। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রধান আসামী আজিজ সিকদার।
বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার র্যাব ১৫ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপ অধিনায়ক মঞ্জুর মেহেদী।
তিনি আরো জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে র্যাব উদ্যোগী ছিল। অভিযান চালিয়ে এজাহারনামীয় ১নং আসামি আজিজুল হক (৩৪) ও ২নং আসামী ফিরোজ আলম (৩৩) কে তাদের স্বজনদের ঘর থেকে গ্রেফতার করে র্যাব।
উপ অধিনায়ক মঞ্জুর মেহেদী আরো জানান, এই হত্যাটি সংঘবদ্ধভাবেই করা হয়। তবে এখনো পর্যন্ত কি জন্য হত্যার মূল উদ্দেশ্য সেটি জানা যায়নি। এই হত্যার সময় ব্যবহৃত অস্ত্রগুলো উদ্বারের চেষ্টা চলছে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে র্যাবের একটি চৌকস টিম প্রযুক্তির মাধ্যামে তাদের ধরতে সক্ষম হয়।
এ বিষয়ে উপ অধিনায়ক মন্জুর মেহেদী আরো বলেন, আজিজ ও ফিরোজ প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরো অনেকের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আমরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানতে পারি । তাই এ বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেন জানান র্যাবের এই কর্মকর্তা। আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাত ১১ টার দিকে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। যার মামলা নং- ১৭।
নিহত ছাত্রলীগ নেতার বড় ভাই নাছিরউদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে স্থানীয় আজিজ সিকদারকে। ওই আসামী সহ দুইজনকে র্যাব গ্রেপ্তার করে। অন্যদিকে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ইতিপূর্বে ৬জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের পুলিশ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, রোববার (৩ জুলাই) সন্ধ্যে ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ উঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে।
নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে। এই ঘটনার দুইদিন পর থানায় মামলা রেকর্ড হলো।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.