সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

চট্টগ্রামে বাইক আরোহীসহ দুই নারী নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৩ জুলাই) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে আসা ১০টি মোটরসাইকেলের একটি গ্রুপ বিলাইছড়ি যাচ্ছিল। ভোর ৬টার দিকে ফৌজদারহাট এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। মোটরসাইকেলটি রাস্তা পার হতে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ও সঙ্গে থাকা তার স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারী আরোহীকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, ঘটনায় আহত-নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION