আবুল বশর পারভপজ, মহেশখালী:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন মিয়াজিরপাড়া পিকআপ ভ্যানের চাপায় তাহমিদ নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার মিয়াজিরপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাহমীদ (৭) মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মিয়াজিরপাড়া গ্রামের নাচির এর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রাস্তায় ঘুরতে গিয়েছিল ওই শিশু। এসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাহমীদ মারাত্মকভাবে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের আটক করা হয়েছে, পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.