কাইমুল ইসলাম ছোটন:
সেবার প্রতিশ্রুতি নিয়ে মহেশখালীর মাতারবাড়ীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ চকরিয়া শাখার আওতায় মাতারবাড়ী এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে মাতারবাড়ী সিএনজি স্টেশন এলাকায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাতারবাড়ী এজেন্ট শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবু হায়দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
কুরিয়ার সার্ভিস একটি সেবামূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি মানুষের সেবা দিবে। সাধারণ মানুষ প্রতিষ্ঠান থেকে যেন কোন রকম ভোগান্তি না পাই সেটাই আমাদের কাম্য। তিনি মাতারবাড়ী এজেন্ট শাখার সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য মাস্টার রুহুল আমিন, অবসর প্রাপ্ত মেজর মশিউর, ইঞ্জিনিয়ার জিয়া উদ্দীন, হার্সন সিকিউরিটি জিএম আবদুল হামিদ, সুপারভাইজার বাঁধন। চকরিয়া শাখার চকরিয়া শাখার ম্যানেজার আবদুল মজিদ, ইনচার্জ আবদু রহিম সাইম। পেকুয়ার প্রতিনিধি আব্দু শুক্কুর। লামা প্রতিনিধি সাজেদুল মাওলা এবং ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বহুবছর ধরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আমরা পরিচিত।
খুব অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান পন্য সামগ্রী সহ সকল ধরনের মালামাল পৌঁছে দেই। নিজেও সেবা পেয়েছি। সেবার মধ্যে প্রতারণা না থাকলে মানুষের উপকার হয়। এটি মাতারবাড়ীর জন্য নতুন মাইলফলক, নতুন দিগন্ত। মাতারবাড়ী শাখা প্রতিষ্ঠার মাধ্যমে মাতারবাড়ীবাসীর অনেক উপকার হবে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাতারবাড়ী শাখার প্রোপ্রাইটর শওকত ইকবাল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুহুল কাদের হৃদয় এবং কুরআন তেলাওয়াত করেন আবদুল হামিদ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য,গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.