প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২২, ১২:৩১ পি.এম
ইনানী সমুদ্র সৈকতে পর্যটক নিখোঁজ

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে আবদুল্লাহ (১৬) নামের এক ছেলে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ আবদুল্লাহ সামরিক বাহিনীর ডাক্তার শহিদের ছেলে।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ইনানী হোটেল রয়েল টিউলিপের সামনের সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ওই পর্যটক মা-বাবার সাথে ইনানী সৈকতে বেড়াতে এসছিল বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল করিম।
রেজাউল করিম কক্সবাজার ভয়েসকে জানান, ইনানী সৈকতে গোসল করতে নেমে আবদুল্লাহ নামেট এক পর্যটক ছেলে ভেসে গেছে। আমরা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। উদ্ধার তৎপরতার জন্য লাইফগার্ড ও বীচকর্মীরা ঘটনাস্থলে পৌছেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.