প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২২, ৭:৫৫ পি.এম
ইনানীতে সাগরে নিখোঁজ পর্যটকের লাশ ৭ ঘন্টার পর উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার ইনানী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক স্কুল ছাত্র আবদুল্লাহর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২০জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জালিয়াপালং ডেইল পাড়া সৈকত পয়েন্ট থেকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার জালিয়াপালং ডেইল পাড়া এলাকায় সাগর তীরে ভেসে আসে স্কুল ছাত্র আবদুল্লাহর লাশ। ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তিনি জানান নিখোঁজ স্কুল ছাত্র আব্দুল্লাহকে উদ্ধার অভিযানে ইনানীসহ আশেপাশে সাগরে কোস্ট গার্ড সী সেইফ লাইফ গার্ড ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়।
এরআগে বুধবার সকাল ১১ টার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হয়েছিল। নিখোঁজ আব্দুল্লাহ ঢাকার মহাখালীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ও এবারের এস এস সি পরীক্ষার্থী ছিল। তার পিতা সেনাবাহিনীতে কর্মরত একজন ডাক্তার বলে জানা গেছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, পরিবারের সাথে বেড়াতে এসে তারা উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপে উঠেছিল। অভিভাবকদের না জানিয়ে ইনানীর সমুদ্র সৈকতে ৪ জন কাজিন মিলে গোসল করতে নেমে আব্দুল্লাহ। গোসল সেরে ৩ জন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায় সে। দীর্ঘ ৭ ঘন্টার উদ্ধার অভিযানের পর আব্দুল্লাহর লাশ ডেইলপাড়া সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.