প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২২, ১০:২৯ পি.এম
পেকুয়ায় জমি বিরোধ নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় জমি বিরোধের জেরে জাফর আলম (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে পেকুয়া উপজেলা বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলা এলাকার বাদামতল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত জাফর আলম ওই এলাকার নজির আহমদের ছেলে।
স্থানীয় বাসিন্দা মইদুর রহমান বলেন, সোমবার জাফর আলম চকরিয়া কোর্ট থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ছনখোলা স্টেশনে পূর্বপরিকল্পিতভাবে ওৎপেতে থাকে তাঁর প্রতিপক্ষরা। জাফর স্টেশনে পৌঁছালে ৭-৮ জনের একটি দল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।
নিহত জাফর আলমের স্ত্রী জ্যোৎস্না আকতার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
পেকুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.