শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

মেসিকে বার্সায় চান জাভি

খেলাধুলা ডেস্ক:

আবারও ন্যু ক্যাম্পে বার্সেলোনার জার্সি গায়ে লিওনেল মেসির পায়ের কারিকুরি দেখার আশায় বুক বেঁধেছিলেন ভক্ত-সমর্থকরা। গত কয়েকদিনে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এবং কোচ জাভি হার্নান্দেজের কথার সূত্রেই ফুলে-ফেঁপে ওঠে এই আশার বেলুন। তবে এবার সেই আশায় আপাতত কিছুটা বাধ দিতে বললেন জাভি নিজেই।

মেসিকে বার্সায় ফিরিয়ে আনতে ক্লাব কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন জাভি, এমন খবর প্রকাশের পরদিনই মেসি ইস্যুতে ফের মুখ খুললেন বার্সা কোচ, এখনই মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলা অবান্তর। সে পিএসজির চুক্তিভুক্ত খেলোয়াড়, তাই এটা অসম্ভব। আমরা ভবিষ্যতে এই বিষয়টি দেখব।’

পরক্ষণেই অবশ্য ফের বার্সা সমর্থকদের আশা বাণীর শুনিয়েছেন জাভি, ‘লাপোর্তা এরই মধ্যে বলেছেন, মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়নি।’

পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত। তার আগে আর্জেন্টাইন মহাতারকার ন্যু ক্যাম্পে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে আগেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ট।

গত বছর পিএসজিতে পাড়ি জমানোর আগে শৈশব তঘেকে শুধু বার্সেলোনার জার্সি গায়েই খেলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন, আর ৭৭৮ ম্যাচে করেছেন রেকর্ড ৬৭২ গোল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION