
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় গ্রেপ্তার হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসাইন (৩০)।
মঙ্গরবার (২৬ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭। বুধবার (২৭ জুলাই) তাকে পেকুয়া থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ হোসাইন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার মৃত মাষ্টার নুরুল হোছাইনের ছেলে।
গত ১৬ জুলাই পেকুয়ার মগনামা ইউনিয়ন মহিলা দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ভাষা ও কটুক্তি করে। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সভায় নেতৃবৃন্দরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তুলেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম বাদি হয়ে ইকবাল হোছাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসাইন, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীসহ ৫ জনকে আসামি করে পেকুয়া থানায় আইসিটি মামলা করেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী বলেন, বুধবার বিকেলে র্যাবের হাতে আটক আসামিকে থানা হেফাজতে দিয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.