ভয়েস প্রতিবেদক,মহেশখালী
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তেলী পাড়ার সন্ত্রাসী হামলায় মারাত্মক ভাবে আহত হয়ে চিকিৎসাধীন লুৎফুর সোবহানের পুত্র সলিমুল্লাহ।
আহত সলিমুল্লাহ’র ভাই আহসান জানান, পারিবারিক শত্রুতার জের দরে এবং কিছু দিন আগে বাবুল ওরফে হাতকাটা বাবুল ও তার গ্যাং হুমকি দেয়। বাবুল একই এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র। বিষয়টি নিয়ে পরে তাহার প্রাণের ভয়ে সংবাদ সম্মেলেনও করেন সলিমুল্লাহ।
ঘটনার বিবরনে বলেন,
গত ২৭ জুলাই রাত ১০ টার সময় ছোটমহেশখালীতে তেলীপাড়াস্থ মাজারের উত্তর পাশে রাস্তার থেকে দূরে নিয়ে গিয়ে খালের পাশে হত্যার উদ্দেশ্যে বাবুল ওরফে হাতকাটা বাবুল এর নেতৃত্বে মনির উদ্দিন, জিয়া উদ্দিন ছোট সহ ৬/৮ জন সন্ত্রাসী এলোতোপাড়ি দা, চুরি নিয়ে হামলা করে। এসময় দা দিয়ে এলোপাতাড়ি কোপের ফলে শরীরের ভিন্ন জায়গায় মারাত্মক আঘাত হয়। হামলাকারীরা আঘাতের ফলে মুমূর্ষ অবস্থায় মৃত ভেবে ফেলে চলে গেলে এলাকার মানুষজন তাকে তার ভাই সমিল উল্লাহকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। আঘাতের অবস্থা আশংকাজনক হলে মহেশখালী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
[caption id="attachment_45664" align="alignnone" width="300"]
নিজের ভাইকে এভাবে চুরি দিয়ে আঘাত করে বাবুল ওরফে হাত কাটা বাবুল।[/caption]
বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন তার ভাই। কিন্ত সন্ত্রাসী বাবুল হুমকি দিচ্ছে মামলা করলে আরো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। যার কারণে পরিবার নিয়ে আতংকে আর নিরাপত্তাহীনতায় আছে বলে উল্লেখ করেন।
তিনি আরো জানান, সন্ত্রাসীদের ভয়ের মাঝে মহেশখালী থানায় এজাহার দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিবেন তাদের বিরুদ্ধে।
উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানাযায়, বাবুল কাটা বাবলু চকরিয়া লাল ব্রীজে গরু ডাকাতি করতে গিয়ে পাবলিক এর কাছে দরা পড়ে তার হাতের আঙুল কেটে নেয়। আপন তিন ভাইয়ের মধ্যে মারামারি হলে হাতকাটা বাবুল ও তার ভাই নাসির উদ্দীন এবং মনির উদ্দিন সাথে নাসির উদ্দীন কে হাতকাটা বাবুল চুরি মেরে পঙ্গু করে দেয়। এলাকাবাসী বাবুলকে গ্রেফতারের দাবি জানিয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.