প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২২, ১০:২০ পি.এম
চকরিয়ায় পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা

এম জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের চারটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আদালত একটিতে তেল বিক্রিতে পরিমাপ কারচুপির অভিযোগে ৬০ হাজার টাকা ও অপর তিন পেট্রোল পাম্পকে বিএসটিআই নির্ধারিত হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার ১৬ আগস্ট দুপুরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিেস্ট্রেট মো রাহাত উজ জামান এ অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তা, চকরিয়া থানার পুলিশ টিম ও আদালতের পেশকার উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রাহাত উজ জামান। তিনি বলেন, চকরিয়া উপজেলা সদরের চারটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা হয়। এসময় পরিমাপে কম/বেশি ও অন্যান্য বিষয় যাচাই করা হয়। অভিযানকালে পরিমাপে কম পাওয়া যাওয়ায় একটি পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অন্য তিনটি পেট্রোল পাম্পে ওজনের বিএসটিআই কর্তৃক প্রদত্ত ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.