ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম। বুধবার (১৭ আগস্ট) দুপুরে তিনি চকরিয়া থানায় পৌছালে তাকে স্বাগত জানান সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) ও চকরিয়া থানার ওসি। পরে পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান চকরিয়া থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত ও থানা প্রাঙ্গণে দুটি ফুল গাছের চারাও রোপন করেছেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সবখানে একটি জায়গাও যেন খালি না থাকে, সেই কর্মসুচির আলোকে থানা প্রাঙ্গনে গাছের চারা রোপণ ও থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, মাছ চাষে সবাইকে উৎসাহিত করতে বাংলাদেশ পুলিশ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। পাশাপাশি যেখানে খালী জমি আছে, সেখানে কৃষি কাজ হবে, খালী জমিতে শাকসবজি চাষ করতে হবে।
পাশাপাশি খালি জলাশয়ে ও পুকুরে মাছ চাষ করতে হবে। দেশের জলাশয়গুলো এক সময় মাছে পরিপূর্ণ থাকত। এখন জলাশয়গুলো শুকিয়ে যায় কিংবা সেচ দিয়ে মাছ ধরা হয়। তারপরও দেশে মৎস সম্পদে পরিপূর্ণতা লাভ করছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে।
চকরিয়া থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত কালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো: তফিকুল আলম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন ককুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার, থানার অপারেশন অফিসার (এস আই) রাজিব চন্দ্র সরকার, সাংবাদিকসহ থানার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.