প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২২, ৩:১৬ পি.এম
ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুইদিনে ৫ জন জেলের মরদেহ উদ্ধার করা হল।
রোববার সকাল সোয়া ১০ টার দিকে কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে স্বজনদের সহায়তায় কোস্টগার্ড মরদেহ তিনটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরদেহ গুলো হল- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলেরর পূর্ব হামজার ডেইল গ্রামের হোসেন আহমদ, আবছার, একই ইউনিয়নের মামুনপাড়ার আজিজুল হক।
বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত ট্রলারের মালিক জাকের হোসেন।
স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের বাড়ি খুরুশকুলে। বৈরী আবাহাওয়ার কারণে শুক্রবার বিকেলে কুলে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়।
এরআগে, শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফিরে আরও তিনজন। বাকি নিখোঁজ ৮ জনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর রোববার সকালে এ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছে আরও তিন জেলে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.