ভয়েস প্রতিবেদক:
বঙ্গোপসাগরের নাজিরারটেক মাছধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরো ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের নাজিরারটেক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে সকালে ৩ জন ও শনিবার ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। সবমিলে এ পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার হয়।
এই ঘটনায় আরো এখন পর্যন্ত আরো ১ জেলে নিখোঁজ রয়েছে।
সর্বশেষ লাশ উদ্ধার হওয়া জেলেরা হলেন, খুরুশকুলেরর পূর্ব হামজার ডেইল এলাকার নূরুল ইসলাম ও আনোয়ার হোসেন।
উদ্ধার কার্যক্রম তদারককারী খুরুশকুলের স্থানীয় সমাজসেবক আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সর্বশেষ শনিবার রাত পর্যন্ত ছয়জন জেলে নিখোঁজ ছিলো। তাদের উদ্ধারে আজ রবিবার সকাল থেকে নিখোঁজদের খোঁজে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। তল্লাশির এক পর্যায়ে সকাল ১১টার দিকে নাজিরারটেক পয়েন্টে বিচ্ছিন্নভাবে ভাসমান অবস্থায় ৩ জনের মরদেহ এবং সর্বশেষ বিকাল সাড়ে ৪টার দিকে একই পয়েন্ট থেকে আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১ জন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের বোটটি। পরে বিভিন্নভাবে খোঁজ করে ১৩ জনকে জীবিত করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন আটজন। এদের মধ্যে দুইদিনে উদ্ধার করা হলো ৭ জনের মরদেহ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.