প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২২, ১২:৫২ পি.এম
খুরুশকুলে ট্রলার মাঝিকে পিটিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:
্কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ট্রলার মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সকাল ১০ টায় খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ পেচাঁর ঘোনায় এ ঘটনা ঘটেছে।
নিহত ট্রলার মাঝি আব্দুল গফুর (৪৫) ওই এলাকার পেঠান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলার মাঝি আবদুল গফুর। আজ সকালে মাঝি মাল্লারা সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিল। এ সময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এসময় গফুর মাঝিকে লাঠি দিয়ে নুর মোহাম্মদ মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবদুল গফুরের মৃত্যু হয়।
জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দু সালামের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.