প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২২, ৯:৫০ এ.এম
পেকুয়ায় লুড়ু খেলা নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত ১

রোববার রাত সাড়ে দশটার দিকে পেকুয়াউপজেলার মগনামা ইউনিয়নে এক চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, লুডু খেলাকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে পারভেজের সাথে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার সাথে ঝগড়া হয়। তখন সুরচিৎকার শুনে এগিয়ে আসেন পারভেজের বাবা। অপর দিক থেকে আসেন হেনার পিতা নুরুল আমিন। সংঘর্ষের এক পর্যায়ে হেনা ও তার বাবা নুরুল আমিন পারভেজের বাবাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুত্বর আহত হন।
এসময় স্থানীয়রা দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য ক্নিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষনা করেন।
পেকুয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু শুয়েব সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকের মৃত্যু হয়। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। হামলার শিকার আহত তিনজনের চিকিৎসা চলছে।
এই ব্যাপারে পেকুয়া থানার ওসি মো: ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.