প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২২, ১:২৩ পি.এম
জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল- র্যাবের ডিজি

র্যাবের মহাপরিচালক অতি:আইজিপি আবদুল্লাহ আল মামুন বলেছেন, সন্ত্রাসী, জলদস্যু ও জঙ্গিদমনেও র্যাব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনা করা হয়েছে। দেশ এখন জঙ্গিমুক্ত। একারণে জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল। এছাড়াও সন্ত্রাস সহ নানা অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে, সেখানে র্যাবের সদস্যরা পৌছে যাচ্ছে।'
র্যাবের অতি: ডিআইজি আরও বলেন, 'মাদক নির্মূলে র্যাব নিরলস ভৃমিকা রাখছে। মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অতি অল্প সময়ে তার নির্মূল সম্ভব নয়, এজন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। তবে চেয়ে আগের কক্সবাজার বর্তমান পরিস্থিতি অনেক ভালো।' আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে। আর এজন্য র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (২৯আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজারে র্যাব-১৫ কার্যালয়ে নবজাগরণ অপরাধকে না বলুন শীর্ষ কর্মশালা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, শুধু অভিযান নয়, নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনিমানে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।,
এই কর্মশালায় উপস্থিত ছিলেন, র্যাব ১৫ অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, হোটেল সাইমন এর পরিচালক মাহবুবুর রহমানসহ হোটেল-মোটেলের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেলাই প্রশিক্ষন সহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা নারী-পুরুষ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.