মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

সাবেক সাংসদ বদি করোনায় আক্রান্ত: চিকিৎসার জন্য ঢাকার পথে

বিশেষ প্রতিবেদক:

উখিয়া ও টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে। রাত ৮টার দিকে সাংসদ বদির প্রেস সচিব হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন সাংসদ বদি। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। কিছুদিন আগে সাংসদ বদি জ্বর ও মাথা ব্যাথাসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে স্বপরিবারে বাড়িতে অবস্থান করে করোনা পরিক্ষার জন্য স্যাম্পল পাঠান কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এতে তার করোনা পজিটিভ আসলেও স্ত্রী শাহিন আক্তারের নেগেটিভ আসে। তবে শাহিন আক্তারের শরীরে টাইফয়েড ধরা পড়ে।

হেলাল উদ্দিন জানান, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি শারিরীকভাবে এখনো সুস্থ আসেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়ী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া নিয়েছেন। তবে কোথায় এবং কোন হাসপাতালে চিকিৎসা নিবেন সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION