বিনোদন নিউজ ডেস্ক:
মডেলিং, উপস্থাপনার জগৎ মাড়িয়ে জাহারা মিতু এখন পুরো দস্তুর চিত্রনায়িকা। শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় কাজ করার ভেতর দিয়ে তার রূপালি যাত্রা শুরু হয়। এখন কাজ করছেন কলকাতার নায়ক দেবের বিপরীতে। কোনো সিনেমা মুক্তি না পেলেও জনপ্রিয় তালিকায় উঠে এসেছে জাহারা মিতুর নাম।
২০ জুন জাহারা মিতুর জন্মদিন। এ দিন সকালে শুভেচ্ছা জানানোর জন্য ফোন দিলে তিনি জানালেন শুটিংয়ে। জন্মদিনেও শুটিং! কোন সিনেমার? জাহারা মিতু জানালেন, এটা সিনেমার শুটিং নয়, নাটকের।
রাহাত মাহমুদ পরিচালিত ‘নাটকবাজ’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন জাহারা মিতু। জানালেন একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
দেশ রূপান্তরকে জাহারা মিতু বলেন, ‘মজার ব্যাপার হলো এই নাটকটা আমি সাইন করেছিলাম নিজে নায়িকা হওয়ার আগে। শুটিং করছি নায়িকা হওয়ার পর (হা হা হা)। এই স্ক্রিপ্টটা প্রায় এক বছর আগে করার কথা থাকলেও আমি সময় দিতে পারিনি। আমার কারণে পরিচালকও আর কাজটি করেননি।
শেষ পর্যন্ত কাজটা করা হয়ে গেল। ’
নাটক প্রসঙ্গে মিতু বলেন, ‘বেসিক্যালি আমাদের অনেকেই টেলিভিশন সিরিয়ালের প্রতি আসক্তি থাকে। মেয়েরা এখান থেকে পজিটিভ বিষয় যেমন নেয়, তেমনি আবার নেগেটিভ বিষয়টাও নিতে পারে। আমরা মূলত সিরিয়ালের বিষয়টা তুলে ধরেছি। এখানে একটা মেয়ে নায়িকাদের মতো হতে চায়। এ রকমই কিছু বিষয় নাটকে উঠে আসবে। ’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.