খেলাধুলা ডেস্ক:
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিজেকে সামলাতে পারছেন না সাকিব আল হাসান।
সোমবার সকালে রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। আরেকটি বড় লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে স্ট্যাটাস দেন।
সাকিব লিখেছেন, ‘ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। ’
ফেইসবুকে দেওয়া সাকিব আল হাসানের পুরো স্ট্যাটাস-
‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চার মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।
পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোন সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সব সকল দুর্যোগ কেটে যাবে ইনশা আল্লাহ।
মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারা জীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি। ’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.