মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

কক্সবাজারে ৩টি হাই ফ্লো ন্যাজার ক্যানোলা হস্তান্তর

বলরাম দাশ অনুপম:
কক্সবাজারের করোনা রোগীদের চিকিৎসা সেবায় মঙ্গলবার দুপুরে ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা (HFNC) হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ২টি ও ঢাকাস্থ কক্সবাজার জেলা সমিতির উদ্যেগে ১টি মোট ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়।

জেলা সদর হাসপাতালে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের এই নেজল কেনোলা গুলো স্থাপন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার সচিবালয় থেকে অনলাইন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকাস্থ কক্সবাজার জেলা সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমদ।

জেলা প্রশাসকের কার্যাতলয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে এতে যুক্ত হয়ে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী,সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: মহিউদ্দিন,সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।সীমিত পরিসরে আযোজিত এই হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল আফসার, জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা, জেলা সদর হাসপাতালের আরএমও ডা: আব্দুর রহমান শাহীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে জেলা সদর হাসপাতালের সুপার ডা: মো: মহিউদ্দিনের হাতে ৩ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। কোভিড পজিটিভ ব্যক্তির অক্সিজেন সেচুরেশন নেমে গেলে এসব HFNC জীবন বাঁচাতে ভূমিকা রাখবে এবং এ ধরনের আরো সাতটি নেজল কেনোলা জেলা সদর হাসপাতালে জেলা সদর হাসপাতালে সংযুক্তকরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION