বিনোদন ডেস্ক:
করোনা পরিস্থিতিতে মার্চের মাঝামাঝি থেকে বাসায় আছেন মারিয়া নূর। বর্তমানে শুটিং ফেরার কথা ভাবছেন। তবে বলেন, শুটিংয়ে একজনও যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে তো রিস্ক থেকে যাবে। পরিস্থিতি আরও দেখতে চাই।
তারপর সিদ্ধান্ত নেবো শুটিংয়ের।
মারিয়া নূর এরইমধ্যে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। তার ইচ্ছা আছে এখান থেকে ব্যতিক্রমী কিছু কন্টেন্ট প্রকাশের।
ঈদুল আজহার জন্য দেশীয় কিছু রেসিপি ধারণ করেছেন। সামনে এগুলো প্রকাশ করবেন। ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন ব্যতিক্রমধর্মী সেলিব্রেটি লাইভ শো ‘মারিয়া চ্যালেঞ্জ’। এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় তারকরা।
মারিয়া বলেন, আমরা বিভিন্ন কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি।
তাই ভাবলাম এমন কিছু করব যেখানে তারকারা আসবেন, আর তাদের সঙ্গে আমি ফান গেমস খেলব। ‘মারিয়া চ্যালেঞ্জ’ নাম দেওয়ার কারণটা হচ্ছে আমরা এখন চ্যালেঞ্জিং সময় পার করছি। এ ছাড়া আমার অনুষ্ঠানে অতিথিদের কিছু চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা তারা গ্রহণ করছে। প্রতি শনিবার রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।
বর্তমানে ঘরবন্দি সময়ে পুরনো দিনের ছবি, টিভি সিরিজ দেখছেন বলে জানান। বই পড়ছেন, গানও শুনছেন মারিয়া নূর।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.