মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

দূরত্ব বাড়ল পিএসজি-এমবাপ্পের

খেলাধুলা ডেস্ক:
ঘনিষ্ঠ হলেই তো পাশাপাশি চলা, পাশাপাশি থাকা। বিপরীত হলে দূর থেকে দূরে সরা। পিএসজির সঙ্গে এমবাপ্পের অবস্থা এখন দ্বিতীয়টির মতো। তাই দলটির প্রাক মৌসুম প্রস্তুতি সফরের দলে নেই ফরাসী ফরোয়ার্ড। প্রাক মৌসুম প্রস্তুতিতে এমবাপ্পেকে ছাড়াই জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবে পিএসজি। তাতে স্পষ্ট সামনের গ্রীষ্মেই বিশ্বকাপ জয়ী তারকাকে ছেড়ে দিতে চায় ক্লাবটি।

পিএসজিতে এমবাপ্পের আরও এক মৌসুম বাকি। কিন্তু সমস্যা হল এমবাপ্পেকে এ মৌসুম না ছাড়লে ট্রান্সফার ফির একটি অর্থও পাবে না পিএসজি। সামনের দলবদলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তখন পিএসজিকে কোনো অর্থ না দিয়েই যেকোনো ক্লাব এ তারকা ফরোয়ার্ডকে দলে ভেড়াতে পারবে।

এছাড়া নিকট সময়ে এমবাপ্পের সঙ্গে কথার লড়াইও হয়েছে। এমন অবস্থায় ক্লাবটি বিশ্বাস করে এই ফুটবলারকে একাদশে রাখা সঠিক সিদ্ধান্ত নয়। সে কারণে প্রাক মৌসুম থেকেই এমবাপ্পেকে দলের বাইরে রাখা। ২০২৪ সালের প্রথম দিন থেকেই (১ জানুয়ারি) যে কোনো ক্লাবের সঙ্গে আগাম চুক্তি সেরে রাখতে পারেন এমবাপ্পে।

কিন্তু সমস্যা হচ্ছে ফরাসী তারকা নিজে রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোথাও যেতে চাচ্ছেন না। তাই ইংল্যান্ডের তিনটি এবং সৌদি আরবের ক্লাব থেকে আগ্রহ দেখালেও এমবাপ্পের সঙ্গে ব্যাটে বলে মিলছে না। পিএসজিও এমবাপ্পেকে বিক্রি করার মতো যথেষ্ট অর্থ প্রস্তাব পাচ্ছে না। সবকিছু না মিললে হয়ত ফ্রি এজেন্ট হয়েই পিএসজি ছেড়ে যাবেন ফরাসী বিশ্বকাপ জয়ী তারকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION