মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

রাজার দাপুটে ব্যাটিংয়ে তাসকিনদের জয়

খেলাধুলা ডেস্ক:
জিম আফ্রো টি-১০ লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে তাসকিন আহমেদদের দল বুলাওয়ে ব্রেভস। সিকান্দার রাজার দাপুটে ব্যাটিংয়ে হারারে হারিকেন্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

হারারেতে বাংলাদেশ সময় সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৩৫ রানের লক্ষ্যে তাড়ায় ৫ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বুলাওয়ে।

সিকান্দার রাজা খেলেছেন মাত্র ২১ বলে ৭০ রানের ইনিংস। ৫টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি। রাজা ফিফটি পূরণ করেন ১৫ বলে।

এর আগে এভিন লুইসের ১৯ বলে ৪৯ রানে ভর করে ৪ উইকেটে ১৩৪ রানের পুঁজি গড়ে হারারে। বাংলাদেশের তাসকিন আহমেদর এদিন বোলিংয়ে কিছুটা খরুচে ছিলেন।

২ ওভারে ২২ রান খরচ করেছেন তাসকিন, তবে নিয়েছেন ১ উইকেট।

পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়ের স্বাদ পাওয়া বুলাওয়ে ব্রেভস ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION