মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ

খেলাধুলা ডেস্ক:

গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। আপাতত জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি। এ তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র নিশ্চিত করেছে।

আজ আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। যদিও তার প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল গতকাল।

এদিকে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। কিন্তু অসুস্থতার কারণেই এখনো মাঠে আসেননি হাসান।

মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামেই থাকতে হবে এই পেসারকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION