মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

মেসি জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন,

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি যুগে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। লিগ কাপের শেষ ষোলোতে ঘরের মাঠে ফ্লোরিডার ক্লাবকে থামাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এফসি ডালাস। তারা সেভাবেই এগোচ্ছিল, কিন্তু মেসি জাদুতে পিছিয়ে থাকা মায়ামি ঘুরে দাঁড়ায় অবিশ্বাস্যভাবে। ৪-৪ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে তারা।

প্রথমবার একসঙ্গে মাঠে নামে সার্জিও বুশকেটস, জর্দি আলবা ও মেসি। ষষ্ঠ মিনিটে সাবেক বার্সা সতীর্থ আলবার পাসে বক্সের বাইরে থেকে জাল কাঁপান মেসি।

দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে ফাকুন্দো কুইগনন ও বার্নার্ড কামুঙ্গো গোল করে মায়ামিকে পেছনে ফেলেন। ২-১ গোলে এগিয়ে থেকে হাফটাইমে যায় ডালাস। এক ঘণ্টা পার হতে আরেকটি গোল খায় মায়ামি।

৬৩ মিনিটে অ্যালান ভেলাস্কো ৩-১ গোলে এগিয়ে দেন স্বাগতিকদের। ৬৫ মিনিটে আলবার অ্যাসিস্টে ব্যবধান কমান বেঞ্জামিন ক্রেমাসচি। স্বস্তি ফিরেছিল মায়ামি ক্যাম্পে।

কিন্তু তিন মিনিট পর প্রতিপক্ষের বল বিপদমুক্ত করতে গিয়ে রবার্ট টেলর আত্মঘাতী গোল করেন। তাতে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস। অবশ্য আত্মঘাতী গোলেই মায়ামির স্বস্তি ফেরে। ডালাসের মার্কো ফারফান ৮০ মিনিটে নিজেদের জালে বল জড়ান। পাঁচ মিনিট পর মেসির দুর্দান্ত ফ্রি কিক, উঁচু শট গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। সমতায় ফেরে মায়ামি।

ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। প্রথম শটে মেসি জাল কাঁপান। মায়ামি তাদের পাঁচটি শটের সবগুলোই জালে জড়াতে পেরেছে। তবে দ্বিতীয় শটে ডালাসের পমিক্যাল মিস করেন। তারই খেসারত দিতে হয়েছে দলটিকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION