মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

শনিবার ঘোষণা হবে এশিয়া কাপের দল

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই ঘোষণা দিয়েছেন।

সাকিব আসন্ন এশিয়া কাপ ও অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সঙ্গে বিসিবি সভাপতি এও জানিয়েছেন, শনিবার এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে। নির্বাচকরা ১৭ জনের দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি।

বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার জানা মতে, কাল ওদের (নির্বাচক) দল ঘোষণা করার কথা। নির্বাচকরা লম্বা একটা দল তৈরি করেন। কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলে সেটা চূড়ান্ত করেন। কোচ যেহেতু কাল আসলেন, অধিনায়ক ঠিক করা হয়নি। এখন আমার ধারণা, আলাপ করে দলটা কাল ঘোষণা করে দেবে।’

এশিয়া কাপের দল কেমন হতে পারে ওই বিষয়েও ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, কিছু নাম আছে দলে অবধারিত। যেমন- চার থেকে পাঁচজন পেসার, সাকিব-মিরাজসহ তিনজন স্পিনার থাকবেন দলে। দুই ওপেনারের সঙ্গে একজন বিকল্প ওপেনার নিলে হয়ে যায় ১০ জন।

তিনে নাজমুল শান্ত, পাঁচে তাওহীদ হৃদয় ও ছয়ে মুশফিকুর রহিমকে নিলে ১৩ জনের হয়ে যায়। আফিফ হোসেনরা আছেন আলোচনায়। এসব বিবেচনা করে এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদের থাকার সম্ভাবনা কম বলে ইঙ্গিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, এসব নিয়ে মন খারাপের সুযোগ নেই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION