ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এই সরকার আমাদের অর্থনীতি নষ্ট করেছে, যুব সমাজকে মাদকাশক্তিতে রূপান্তরিত করেছে। এই সরকারের শিরায় শিরায় দুর্নীতি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থায় চলছে। দেশটাকে তারা (আ.লীগ) পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষ বৈষম্যর শিকার হচ্ছে।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে ধ্বংস করা হচ্ছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার নামে করা হচ্ছে। মানুষের স্বাভাবিক অধিকার খর্ব করা হচ্ছে। মানুষের রাজনৈতিক অধিকার নেই। আমরা চাই আবার দেশটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.