সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

‘বিশ্বকাপ জিততে এসেছি, ধরে রাখতে নয়’

খেলাধুলা ডেস্ক:
কথায় আছে, ‘কোনো কিছু অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন।’ ইংল্যান্ডের ক্ষেত্রেও বিশ্বকাপ ধরে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ‘ধরে রাখা’ শব্দটি জস বাটলারের কাছে একেবারেই পছন্দ। ইংলিশ অধিনায়ক বললেন, তার কেবল বিশ্বকাপটি আরও একবার জিততে চান।

বাটলারদের বিশ্বকাপ নিয়ে ঘরে ফেরার অভিযান শুরু হবে বৃহস্পতিবার। আহমেদাবাদে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচটি দিয়ে পর্দা উঠবে ওয়ানডের ত্রয়োদশ বৈশ্বিক আসরের।

৪ বছর আগে যেখানে শেষ হয়েছিল বিশ্বকাপ, এবার শুরু হচ্ছে সেখান থেকেই। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে বাউন্ডারির হিসেবে এগিয়ে থেকে কিউইদের হারায় ইংলিশরা। প্রথমবারের মতো ঘরে তোলে ওয়ানডের শিরোপা।

‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ হিসেবে ভারত বিশ্বকাপে অংশ নিচ্ছে ইংল্যান্ড। কিন্তু তাদের পাশের এই তকমা একদমই ভালো লাগছে না বাটলারের। ‘ডিফেন্ড’ শব্দটি পছন্দই নয় তার। তিনি কেবল পছন্দ করেন ‘অ্যাটাক’।

শিরোপা ধরে রাখতে কতটা প্রস্তুত এমন একটি প্রশ্ন করা হয় বুধবার বাটলারকে। তখন তিনি বলেন, ‘আমরা এখানে কোনো কিছু ধরে রাখার চেষ্টা করছি না। আমরা মাঠে চেষ্টা করব বিশ্বকাপ জেতার। অন্য সব দলের মতোই আমরা একই অবস্থানে আছি।’

বাটলারের কাছে, চার বছর এখন অতীত। অন্য সব দলের মতোই তাদের প্রথম থেকে শুরু করতে হবে। তাই সেভাবেই মানসিকভাবে প্রস্তুত আছেন তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION