সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বোলিং কম্বিনেশন কেমন হতে পারে?

খেলাধুলা ডেস্ক:

রবিবার দুপুর আড়াইটায় রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। স্বাগতিক দলটি আবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। ফলে রবিবারের ম্যাচটি হেভিওয়েট দুই দলের লড়াই। তার আগে ভারতীয় দলের বোলিং কম্বিনেশন কেমন হতে পারে তার একটা আভাস দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।তার মতে, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকায় দলে তিন স্পিনার খেলানোর সাহস তারা দেখাতে পারেন।

ম্যাচটা হবে চেন্নাইয়ের এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে। ঐতিহ্যগতভাবে এই মাঠ স্পিনবান্ধব। ফলে সেই সুবিধা কাজে লাগাতে চায় স্বাগতিক দল। রোহিতের মতে, ‘আসলে তিন স্পিনার খেলানোর বিলাসিতা আমরা করতে পারি। কারণ পান্ডিয়াকে আমরা শুধু একজন পেসার হিসেবে দেখি না। ও থাকায় দলে একজন পেসার কম খেলাতে হয়। ফলে ওর থাকা মানে আমাদের জন্য সেটা বাড়তি সুবিধা। ও থাকা মানে দলে তিন স্পিনারের সঙ্গে তিন পেসারের সমন্বয়। ফলে আমার মনে হয় এমন কিছুই হতে যাচ্ছে।’

রোহিত এ সময় জানানা যে, টুর্নামেন্টে একাদশে ৯-১০ জন খেলোয়াড় প্রায় একই থাকবে। কারণ তিনি ধারাবাহিকতায় বিশ্বাস করেন, ‘দেখুন দলের মূল সমন্বয়টা হয়তো একই থাকবে। ৮, ৯ কিংবা ১০জন খেলোয়াড় একাদশে একই রকম থাকবে। শুধু এদিক, সেদিক একটি দুটি পরিবর্তন হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION