সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

মাল্টাকে বিধ্বস্ত করেছে ইতালি

খেলাধুলা ডেস্ক:

ইউরো বাছাইয়ে গ্রুপ ‘সি’ জয়ী হওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। মাল্টাকে তারা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে।এই জয়ে ইতালি ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। এক ম্যাচ বেশি খেলা ইউক্রেনের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে পড়ায় অবস্থান করছে তিনে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ইতালির ইউরো নিশ্চিত করতে আর দুটি জয় প্রয়োজন।

বাছাইয়ে এখন পর্যন্ত জয়হীন থাকা মাল্টা কোনও প্রতিরোধ গড়তে পারেনি। বারিতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলতে নামলেও গোল পেতে ইতালির কোনও সমস্যা হয়নি। ইনজুরির কারণে সিরো ইম্মোবিলে, লেরেঞ্জো পেলেগ্রিনি, মাতেও রেতেগুই ও ফেদেরিকো চেইসার মতো খেলোয়াড়রা সাইড লাইনে রয়েছেন।

২৩ মিনিটে প্রথমে জাল কাঁপিয়েছেন বোনাভেনন্তুরা। যা তার প্রথম আন্তর্জাতিক গোল। তাতে অবশ্য কীর্তিও গড়েছেন তিনি। ১০ বছরেরও আগে অভিষেকের পর ইতালির হয়ে প্রথম গোলের দেখা পাওয়া বেশি বয়সী খেলোয়াড় এই মিডফিল্ডার। তার বয়স এখন ৩৪ বছর ৫৩ দিন।

বিরতির আগে ব্যবধান বাড়িয়ে নেন বেরার্দি। ৬৪ মিনিটে জোড়া গোলের দেখাও পেয়ে যান দারুণ কাটব্যাকে। যোগ হওয়া সময়ে চতুর্থ গোলটি করেছেন দাভিদ ফ্রাত্তেসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION