সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.)

‘মেসির অষ্টম ব্যালন ডি’অর জয় হাস্যকর’

 

খেলাধুলা ডেস্ক:

আরলিং হালান্ডকে পেছনে ফেলে সোমবার দিবাগত রাতে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতে নেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই পুরস্কার জয়ে সবাই অভিনন্দন জানাচ্ছেন সাবেক বার্সা তারকাকে। সবাই বলছেন যোগ্য খেলোয়াড় হিসেবেই তিনি মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন।

কিন্তু তাদের সঙ্গে একমত হতে পারেননি জার্মানির সাবেক কিংবদন্তি মিডফিল্ডার লোথার ম্যাথাউস। তিনি জানিয়েছেন, মেসিকে অষ্টম ব্যালন ডি’অর দেওয়াটা ছিল হাস্যকর ঘটনা। তার মতে হালান্ড ছিলেন এটার যোগ্য দাবিদার।

১৯৯০ সালে ব্যালন ডি’অর জেতা ম্যাথাউস স্কাই জার্মানিকে বলেন, ‘পুরো বছর জুড়ে মেসির চেয়ে ভালো খেলেছে হালান্ড। মেসি আসলে এটা ডিজার্ভ করে না। এর মাধ্যমে এটাই বোঝানো হলো যে, বিশ্বকাপের সামনে আর কিছু নেই। আমার চোখে গেল ১২ মাসের সেরা খেলোয়াড় হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে সে মেজর সব শিরোপা জিতেছে এবং গোল করে রেকর্ড ভেঙেছে। আমার মতে হালান্ডকে বাদ দিয়ে আর কেউ সেরা হতে পারে না। যদিও আমি মেসি ভক্ত, তবুও বলবো তাকে ব্যালন ডি’অর দেওয়াটা ছিল হাস্যকর।’

অবশ্য তার এমন মন্তব্যের সমালোচনা করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আপনি অন্য কোথাও গিয়ে কান্নাকাটি করুন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION