বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আল্লু অর্জুনের ১ দিনের পারিশ্রমিক প্রায় ৮ কোটি টাকা!

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। তবে এসব ক্ষেত্রে ভেবে-চিন্তে কাজ করেন ‘পুষ্পা’খ্যাত এই অভিনেতা।

কয়েক মাস আগে একটি বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পান আল্লু অর্জুন। এজন্য তাকে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৮৯ লাখ রুপির বেশি) পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু কাজটি তার ‘নীতির’ সঙ্গে না মেলায় ফিরিয়ে দেন। এখনো বিজ্ঞাপনে কাজ করেন আল্লু অর্জুন। কাজটি পছন্দ হলে প্রতিদিনের জন্য তাকে কয়েক কোটি টাকা দিতে হয়।

সিয়াসাত ডটকম জানিয়েছে, কয়েক বছর আগেও আল্লু অর্জুন বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের জন্য ৩০-৬০ লাখ রুপি নিতেন। কিন্তু ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর তার জনপ্রিয়তা অবিশ্বাস্য রকমের বেড়ে গেছে। ফলে পারিশ্রমিক বৃদ্ধি করেছেন তিনি। এখন বিভিন্ন পণ্যের ব্র্যান্ডের প্রচারের জন্য প্রতিদিন তাকে পারিশ্রমিক হিসেবে ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৮ লাখ টাকা) দিতে হয়। অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্য।

আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বহুল আলোচিত এ সিনেমা ২০২১ সালের ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায়। সুকুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিসে বাজিমাত করে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।

বর্তমানে ‘পুষ্পা টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আল্লু অর্জুন। এ সিনেমায়ও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION