সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

সিলেট টেস্ট: প্রথম দিন শেষে বাংলাদেশের রান ৩১০

ভয়েস নিউজ ডেস্ক:

সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে হাসিমুখেই মাঠ ছাড়ছে দুই দল। ২ উইকেটেই ছিল ১৮০ রান। কিন্তু সেখান থেকে আর ৫৩ রান তুলতে ৫টি উইকেট হারিয়ে বসে টাইগাররা। শেষমেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ৩১০ রানে দিন শেষ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের সামনে স্থির হয়ে দাঁড়াতে পারেনি টাইগাররা।

তবে ১৬৬ বলে ৮৬ রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনে নামা নাজমুল শান্ত ও চারে নামা মমিনুল হক দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ৩৭ রান করে। তবে মুমনিুল ৭৮ বলে করেছেন এই রান, আর শান্ত খেলেছেন টি-টোয়েন্টি মেজাজে। ৩৫ বলে তিনি ৩৭ রান তুলেছেন।

এরপর আর টাইগারদের কোনো ব্যাটার ৩০ রানের ঘর পেরোতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। এই সিরিজ দিয়ে আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে প্রবেশ করল বাংলাদেশ।

২০২৩-২০২৫ চক্রে নিউজিল্যান্ডেরও এটি প্রথম সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ ম্যাচ দিয়ে টেস্ট ফিরছে পাঁচ বছর পর। ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION