সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

করোনায় মারা গেলেন আইন মন্ত্রণালয়ের সচিব নরেন দাস

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

রেজাউল করিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিব নরেন দাস মারা গিয়েছেন।

নরেন দাসের একান্ত সচিব তরফদার মাহমুদ রহমান বলেন, ‘স্যার গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার স্ত্রী ও এক কন্যা রয়েছেন। শেষকৃত্যের বিষয়গুলো তারা পারিবারিকভাবে ঠিক করবেন।

এদিকে প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION