সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

এমবাপের গোলে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো পিএসজি

খেলাধুলা ডেস্ক:

ফান্সের সুপার কাপে অন্যরকম রেকর্ড করলো কিলিয়ান এমবাপের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দেশটির অন্যতম ফুটবল প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ ১২ বারের মতো শিরোপা জিতেছে ক্লাবটি। ফ্রান্স কাপ চ্যাম্পিয়ন তুলুজকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে এমবাপের দল।

ফ্রান্সের পেশাদার ফুটবল প্রতিযোগিতা লিগ-১ এর চ্যাম্পিয়ন দল এবং দেশটির প্রিমিয়ার নকআউট কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের মধ্যে বাৎসরিক এক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতেই অংশগ্রহণ করে দল দুটি।

১৯৪৯ সালে প্রথমবারের মতো আসরটির আয়োজন করেছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত মোট ২৮ বার আয়োজিত হয়েছে প্রতিযোগিতাটি।

গতকাল বুধবার পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস-এ খেলতে নেমে ম্যাচের ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি কেং-ইন। ম্যাচের ১৮ মিনিটে গোলটি শোধ করার সুযোগ পেয়েছিল তুলুজ। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি দলটির ডিফেন্ডার গাব্রিয়েল সুজো। পিএসজির ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সুজোকে বল পাস দিয়েছিলেন তুলুজের মিডফিল্ডার অ্যারন ডোনাম। কিন্তু বলটি ঠিকমতো রিসিভ করতে পারেননি সুজো।

ম্যাচের ৪৪ তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাাপে। ব্রাডলি বারকোলার অ্যাসিস্ট থেকে বাঁপায়ের দুর্দান্ত শটে তুলুজের জাল কাপান ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। এই গোল নিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৩ ম্যাচে ২২ গোল করেন এমবাপে।

তবে দ্বিতীয়ার্ধে নেমে আর কেউ গোল করতে পারেনি। ফলে ২-০ গোলে জয় নিয়েই শিরোপা ঘরে তুলে নেয় পিএসজি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION