বিনোদন ডেস্ক:
অভিনেত্রী নিকোলা পেল্টজের সঙ্গে মডেল-ফটোগ্রাফার ব্রুকলিন বেকহ্যামের বাগদান হয়েছে চলতি মাসের শুরুতে। বাবা-মা ফুটবলার ডেভিড বেকহ্যাম ও গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম ছেলেকে আশীর্বাদও করেছেন প্রাণভরে।এর মাঝেই ব্রুকলিনের সাবেক প্রেমিকা লেক্সি পানটেরা বিস্ফোরক মন্তব্য করলেন।
২০১৭ সালের দিকে লেক্সি ও ব্রুকলিন ডেট করেছেন। এই সম্পর্ক টিকেছিল বছরখানেক।এখন লেক্সি দাবি করছেন, ব্রুকলিন একদম অপরিণত। তাই তাকে ছেড়ে এসেছিলেন। তার ওপর বেকহ্যাম দম্পতির ছেলে প্রতি মাসেই বান্ধবী বদলান।
দ্য সানের সঙ্গে সাক্ষাৎকারে র্যাপার লেক্সি জানান, ব্রুকলিনের বাগদানের খবরে খুবই অবাক হয়েছেন। এই খবরের সত্যতা নিয়ে তিনি সংশয়েও পড়েন। এটা একদমই আশা করেননি। ব্রুকলিন এতই অপরিণতই যে বিয়ের জন্য প্রস্তুত নয়।
তবে লেক্সি পানটেরার এই সব মন্তব্য ব্রুকলিন ও নিকোলার সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি। বরং নিজেদের প্রেম ও সম্প্রতি নেওয়া সিদ্ধান্ত নিয়ে ভীষণ খুশি।
হলিউড লাইফকে একটি সূত্র জানায়, বাগদান নিয়ে ব্রুকলিন এতই খুশি যে কোনো মন্তব্যই তাকে থামাতে পারবে না। কে কী বলেছে তা নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না।এর মধ্যে বেকহ্যাম পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাতে গেছেন নিকোলা পেল্টজ। তাদের একাধিকবার দল বেঁধে ঘুরতে দেখা যায়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.