সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বার্সেলোনা নিজেদের মাঠে ভিয়ারিয়ালের কাছে হেরেছে

খেলাধুলা ডেস্ক:

লা লিগায় আজ বার্সেলোনা নিজেদের মাঠে ভিয়ারিয়ালের কাছে হেরেছে ৫–৩ গোলের ব্যবধানে। ইয়েলো সাবমেরিনের বিপক্ষে এই হারে লিগ শিরোপা দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে কাতালনরা। কারণ, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১০–এ।

ম্যাচের প্রথম ভাগে জেরার্ড মোরেনোর গোলে ১-০ ব্যবধানে এগিয়েছিল ভিয়ারিয়াল। বিরতির পর ৫৪ মিনিটে ইলিয়াস আখোমাচের গোলে হয় ২-০।

তবে বার্সেলোনা এরপর দারুণভাবেই ঘুরে দাঁড়ায়। ৬০ মিনিটে ইলকায় গুনদোয়ান আর ৬৮ মিনিটে পেদ্রি গোল করে ২-২ সমতা এনে দেন। ৭১ মিনিটে এরিক বেইলি নিজেদের জালে বল পাঠালে স্বাগতিকেরা এগিয়ে যায় ৩-২ ব্যবধানেও।

কিন্তু এরপর আবারও ম্যাচে ফিরে আসে ভিয়ারিয়াল। ৮৪ মিনিটে তাদের তৃতীয় গোলটি এনে দেন গনসালো গিদেস। ম্যাচ শেষ হতে পারত সমতা নিয়েই। কিন্তু শেষ দিকে টানা দুই গোল করে ম্যাচের তিন পয়েন্ট জিতে নেয় ভিয়ারিয়াল। যোগ করা সময়ের নবম মিনিটে আলেক্সান্ডার সরলথ আর ১২তম মিনিটে হোসে মোরালেস গোল করে বার্সেলোনাকে হতাশায় ডোবান।

২১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৪, অবস্থান তিনে। ৫৪ নিয়ে সবার আগে রিয়াল মাদ্রিদ। ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION