ভয়েস প্রতিবেদক:
উখিয়া সীমান্তে বালুখালীর একটি খাল থেকে হেলমেট মাথায় দেওয়া অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ২টার দিকে বালুখালী কাস্টমসসংলগ্ন খালের ভেতরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’
সরেজমিন দেখা গেছে, খালের কিনারে লাশটি টেনে আনা হয়েছে। লাশের পরনে প্যান্ট, মাথায় হেলমেট এবং হাতে গ্লাভস পরা। পেটে একটি ভেস্ট এবং গামছা বাঁধা দেখা গেছে। তবে তাঁর মুখমণ্ডল ফুলে উঠেছে। তাঁকে চেনা যাচ্ছে না।
এই খালটি বালুখালীর ভেতর থেকে নাফ নদে গিয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ময়লা পানি ও বর্জ্য এই খালটি দিয়ে নাফ নদে গিয়ে পড়ে।
এক সপ্তাহ ধরে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। এর মধ্যে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটল। গতকাল রহমতের বিল থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে উখিয়া থানা-পুলিশ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.