আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-মায়ানমার সীমান্তে মণিপুরে অতর্কিত হামলায় আসাম রাইফেলসের তিন জওয়ান নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও ছয় জওয়ান। সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এই হামলায় হয়। ভারতীয় সীমান্তরক্ষীদের ধারণা, এই হামলার ঘটনার নেপথ্যে রয়েছে পিপলস লিবারেশনস আর্মি (পিএলএ)।তবে হামলার বিষয়ে এখনও আসাম রাইফেলসের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
সূত্রের বরাত দিয়ে কলকাতাভিত্তিক বাংলা সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে জওয়ানরা হামলার মুখে পড়ে। পিএলএ-র সদস্যরা প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায়। তারপর ছোট অস্ত্র থেকে গুলি চালায়। ওই ঘটনার খবর পেয়ে সেখানে অবস্থান নিয়েছে আধাসামরিক বাহিনীর বিপুল সদস্য।
এর আগে, ২০১৫ সালে চান্ডেলে হামলায় ১৮ জন সেনা নিহত হয়েছিলেন। এনএসসিএন (কে) ও ইউএনএলএফ নামে দু’টি জঙ্গি গোষ্ঠী ওই আক্রমণের দায় স্বীকার করে। এরপরে ভারতীয় বিমানবাহিনীর হামলায় তাদের দুটি শিবির গুঁড়িয়ে দেওয়া হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.