রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

গ্রানাদার মাঠে চার গোল অচেনা রিয়ালের

খেলাধুলা ডেস্ক:
কাগজে কলমে কিংবা পয়েন্ট টেবিলে দুই দলের মধ্যে যে পার্থক্য, সেটাই যেন ফুটে উঠল মাঠের খেলায়। চলতি মৌসুমে লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগ ফাইনালও নিশ্চিত করেছে তারা। তাই লা লিগার ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাইকেই বিশ্রাম নয়তো বেঞ্চে পাঠান কোচ কার্লো আনচেলত্তি। তবু অচেনা রিয়াল ৪-০ গোলে হারিয়েছে গ্রানাদাকে।

ম্যাচে শুরুর একাদশে ১০টি পরিবর্তন আনেন আনচেলত্তি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে খেলা একাদশ থেকে কেবল ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে রাখেন তিনি।

শুরুতে ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যামদের অনুপস্থিতি দলটির আক্রমণে টের পাওয়া যাচ্ছিল। তবে গোলপোস্টে থিবো কর্তোয়া ছিলেন তৎপর।

ম্যাচের ৩৮ মিনিটে দিয়াজের ক্রসে ডামি করেন লুকা মদ্রিচ। সঙ্গে লেগে থাকা একজনের চ্যালেঞ্জ এড়িয়ে জাল খুঁজে নেন ফ্রান গার্সিয়া। রিয়াল মূল দলের হয়ে এটাই তার প্রথম গোল। প্রথমার্ধের যোগকরা সময়ে ব্যবধান বাড়ান আরদা গুলের।

দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ব্রাহিম দিয়াজ। ৪৯ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে গ্রানাদার তিন খেলোয়াড়কে এড়িয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। ৫৮ মিনিটে মদ্রিচের অ্যাসিস্ট থেকে গোল করেন। লা লিগার চলতি আসরে এটি মরক্কোর ফরোয়ার্ডের অষ্টম গোল।

৩৫ ম্যাচে ২৮ জয় ও ছয় ড্রয়ে ৯০ পয়েন্ট রিয়ালের। ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION